সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে বাসায় ঢু‌কে শিশু‌কে হত‌্যা, স্বর্ণলঙ্কার লুট: গ্রেফতার ১

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

রাজধানীর ওয়ারিতে বাসায় ঢুকে হাসান নামে ১২ বছরের শিশুকে গলা কেটে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওয়ারীতে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর ওয়ারিতে বাসায় খালা আয়েশা বেগমের সাথে থাকতো মাদ্রাসা ছাত্র হাসান। লক ডাউনে মাদ্রাসা বন্ধ থাকায় খালার ভাড়া বাসাতেই থাকতো সে। খালা আয়েশা আক্তার জানান, শুক্রবার তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল, কক্সবাজার ট্যুরের আয়োজক তার ছোট বোনের স্বামী বিল্লাল হোসেন ও তার বন্ধু জাহিদ আর সোহেল। বুধবার সন্ধ্যায় আয়েশা বেগমের বাসায় ট্যুরের টাকা আনতে যায় জাহিদ ও সোহেল। পরে হাসানকে বাসায় একা রেখে খালা আয়েশা কেনাকাটা করতে বেরিয়ে গেলে সঙ্গে জাহিদ ও সোহেল বেরিয়ে যান।
এরপর রাত দশটার দিকে আয়েশা আক্তার বাসায় ফিরে বাইরে থেকে তালা আটকানো দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গলাকাটা  অবস্থায় হাসানকে দেখতে পান। এসময় তার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও লুট হয়। পাশের ফ্লাটের ভাড়াটিয়ারা বলছেন, কিছুই টের পাননি তারা।
আয়েশা ও তার স্বমী জামাল ভূইয়ার অভিযোগ, হাসান ও জাহিদ আগে থেকেই বাসায় যাতায়াত করতেন, সেদিন ফাঁকা বাসা পেয়ে তারা শিশুটিকে হত্যা করে টাকা পয়সা লুট করেছে।
এ ঘটনায় অভিযুক্ত সোহেলকে আটক করেছে পুলিশ। জাহিদ পলাতক রয়েছে। বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছেন তারা।
ওয়ারি জোনের সহাকারী পুলিশ কমিশনার হান্নানুল ইসলাম বলেন, খুনের পরিকল্পনাতে গিয়ে চুরি করল কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা ধারণা করছি, চুরি করতে গিয়ে খুন হইছে। জাহিদকে গ্রেফতারে অভিযানে অব্যাহত আছে বলে জানায় ওয়ারি থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com