মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নরেন্দ্র মোদির অবস্থা ট্রাম্পের চেয়ে খারাপ হবে: মমতা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১০ বার পঠিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থা তার চেয়েও খারাপ হবে। গতকাল বুধবার কলকাতার কাছে হুগলির সাহাগঞ্জে এক জনসভায় তিনি এ কথা বলেন।

কয়লা পাচারের ঘটনায় মমতা ব্যানার্জির ভাতিজা এবং তৃণমূলের এমপি অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে জেরা করছে সিবিআই। এ প্রসঙ্গ তুলে মমতা বলেন, আমার ওপর বিজেপির অনেক রাগ! আমায় মারতে পারে, খুন করতে পারে। কিন্তু আমার বাড়িতে ঢুকে বউকে অপমান করেছে! ঘরের বউকে কয়লাচোর বলছে! বিজেপির হাতে পশ্চিমবঙ্গের মা-বোনেরা নিরাপদ নয়!

দুই দিন আগে একই মাঠে সভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন। সেই মাঠেই পালটা মমতা বলেন, বিজেপি দেশটাকেই বিক্রি করে দিচ্ছে! দেশের সম্পত্তি বেচে দিচ্ছে। যারা দেশকে বিক্রি করে দেন, কারখানা বিক্রি করে দেন, তাদের কী বলা হবে?নরেন্দ্র মোদি? যা করছেন, তাতে ভবিষ্যতে তার অবস্থা ডোনাল্ড ট্রাম্পের চেয়েও খারাপ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com