শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ জনতার প্রাণের দাবী, কুমিল্লাকে বিভাগ করা হবে : তারেক রহমান

রাঙ্গামা‌টি‌র পাহা‌ড়ে পথ হা‌রি‌য়ে ৯৯৯ কল: উদ্ধার ৬ পর্যটক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯০ বার পঠিত

রাঙামাটিতে পাহাড়ে অ্যাডভেঞ্চারে এসে রাতের আঁধারে পথ হারিয়ে ফেলে ৬ পর্যটক। তাদের মধ্যে ৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দু’জন ব্যবসায়ী ছিলেন। রাতের ফুরোমোন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসা ওই শিক্ষার্থীরা পথ হারিয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা হলেন, কুমিল্লার আব্দুল্লাহ হক (২৭) মো. নাজমুল হাসান (২৪), রাজশাহীর নাইমুর রহমান (২৪), ঢাকার সাজ্জাদ ওয়াসিফ খান (২৩) ইজাজ ইবনে ইমম (২১), ও লক্ষ্মীপুরের রেদোয়ান আহমেদ (২৪)। এদের মধ্যে চারজন ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি দুইজন সম্প্রতি পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী রাঙামাটি ঘুরতে এসে ফুরোমোন পাহাড়ে আরোহণ করেন। তাদের উদ্দেশ্য ছিল অ্যাডভেঞ্চার, তাই তারা তাদের সঙ্গে কিছু খাবার নিয়ে পাহাড়ে উঠেন। তাদের ধারণা ছিল, পাহাড়ের উপরে কোথাও তাদের খাওয়ার ও থাকার জায়গা হবে। সারাদিন কাটানোর পর সন্ধ্যার পরও তারা পাহাড়েই অবস্থান করছিল। পরে পাহাড় থেকে ফেরার জন্য তারা আর রাস্তা খুঁজে পাচ্ছিল না। নেটওয়ার্কের বাইরে থাকায় তারা কারও সহযোগিতাও নিতে পারছিল না। পরে তারা নেটওয়ার্কে আসলে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাইলে পুলিশ সদর দপ্তর থেকে রাঙামাটিতে যোগাযোগ করা হয়। তাদের যে নাম্বার থেকে ৯৯৯ কল দিয়েছিল, রাত ১০ টার দিকে ওই নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়। এ সময় তাদের কথা শুনে তাদেরকে পাহাড়ের ওপরে বৌদ্ধ বিহারের আশপাশে অবস্থান নেয়ার কথা জানায়। পরে ফুরোমোন পাহাড়ের ওপরে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে পুলিশ ও সেনাবাহিনী এসে বিহারের পাশ থেকে রাত ১১টায় তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতে তারা ক্যাম্পে অবস্থানের পর সকালে তাদেরকে ফুরোমোন পাহাড় থেকে রাঙামাটিতে নিয়ে আনা হয়। পরে পুলিশ সদর দপ্তরের সঙ্গে কথা বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com