মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

পু‌লি‌শের সহ‌যো‌গিতায় হারা‌নো শিশু পেল‌ো মা বাবা‌কে ‌

‌নেত্রকোনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৮৩ বার পঠিত

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার একদিন পরই পুলিশের সহায়তায় হারা‌নো শিশুটি ফিরে পেলো তার বাবা-মাকে। নেত্রকোনা মডেল থানা পুলিশ শিশুটিকে শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

নেত্রকোনা ম‌ডেল থানা পু‌লিশ জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে নেত্রকোনা পৌরসভার আনন্দবাজার মসজিদের সিঁড়িতে কান্নারত একটি শিশুকে দেখতে পায় স্থানীয় লোকজন। থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়ে থানার নারী শিশু ডেস্কের হেফাজতে রাখে। পরে শিশুটির পরিচয় জানতে তার থেকে পাওয়া তথ্য ও একটি ছবি তুলে তা দিয়ে মডেল থানার ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট দেওয়া হয়। এতেও কোন সাড়া না পাওয়ায় শুক্রবার দিনব্যাপী শিশুটিকে সঙ্গে নিয়ে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে সিঁধলী এলাকায় গিয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে শিশুটির ঠিকানা পাওয়া যায়।

ওসি (তদন্ত) মো. সোহেল রানা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিশুটিকে সঙ্গে নিয়ে এসআই নাজমুল হুদা ও এসআই বিল্লালের নেতৃত্বে একটি টিম খোঁজাখুঁজিতে নামে। দুপুরের পর সিঁধলী এলাকায় গিয়ে তার বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। বিকেল সাড়ে চারটায় শিশুটিকে তার বাবা-মার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com