মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি টু”র অ‌ভিযান: মহাসড়‌কে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৪২ বার পঠিত

কুমিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর এক‌টি টিম সুয়াকাজী মহাসড়ক থে‌কে ২৭ হাজার ৪০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থে‌কে তা‌দের আটক ক‌রে র‍্যাবের সদস‌্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. মেহরাজ হোসেন (২৪), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহমেদের ছেলে মো. মহিউদ্দিন (১৯) এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মো. আমির হোসেন (২৬)।
 র‌্যাব সুত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আস‌ছিল গ্রেফতার মেহেরাজ, মহিউদ্দিন ও আমির হোসেন। মেহেরাজ ট্রাক চালক। তার নেতৃত্বে চলছিল এই ইয়াবা পাচারের কাজ।  সহযোগী হিসেবে রাখতেন মহিউদ্দিন ও আমির হোসেনকে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অ‌ধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তি‌নি জানান, চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাকে ট্রাক তল্লাশি করে ২৭ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা নামক মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ ক‌রে র‌্যাব সদস‌্যরা। ধৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আই‌নে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com