সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

জালিয়াতি ঠেকাতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সতর্কবার্তা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৭ বার পঠিত

সংস্থার প্যাড জালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠানো হচ্ছে, যা থেকে সবাইকে সতর্ক থাকতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিচারকদের এ সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা বিবৃতিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এসোসিয়েশনের প্যাড জালিয়াতি করে সভাপতি ও মহাসচিবের নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি, দফতর, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র পাঠাচ্ছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও যড়যন্ত্রমূলক। এসোসিয়েশন থেকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, দফতরে এ ধরণের কোনো পত্র কখনই পাঠায়নি।বিবৃতিতে বলা হয়,‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র পাঠাচ্ছেন তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোচর হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে এসোসিয়েশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কোনো ব্যক্তি, দফতর বা প্রতিষ্ঠান এ ধরণের জাল-জালিয়াতিপূর্ণ, অপপ্রচারমূলক পত্র পেলে তাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নম্বরে (০১৭১৫-২৪৬৫৭৭, ০১৭১৭-৩১৬১৭) যোগাযোগ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com