রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আজও ওরাই ————— মাসুদা তোফা

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৪ বার পঠিত
মাসুদা তোফা সহযোগী অধ‌্যাপক, ক‌ু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

আজও ওরাই

কে চিনিয়েছিলো সূর্য সন্তানের বাড়ি
পরিচয় কোথা পেল তাঁদের , কে দিলো
পাকিস্তানি হানাদার চিনেনি জাদুমন্ত্রে
কত অমানুষ হলে ধরে নেয় রাতে
খুঁচিয়ে খুঁচিয়ে মারে নির্মম আঘাতে
দেশ মেধাহীন করে দিতে সব আয়োজন
কিছু ঘৃণ্য স্বার্থপর লোভী নরকিটের
আজ এদের প্রেতাত্মা চারপাশ ঘিরে
ধর্মের প্রলেপ এটে আজও ওরাই
মানুষ কিভাবে ভুলে যাবে ইতিহাস ।
শ্রেষ্ঠ বাঙালি কেমনে ভুলি তোমাদের
কোনোদিন এই স্মৃতি ভুলবেনা জাতি।
যুগে যুগে কালে কালে মনেও মননে
তোমরা প্রেরণা দিবে, তোমরা মর নাই
জ্বলজ্বল করে জ্বলে তোমাদের নাম হৃদয়ে
পুড়ে ছাই করে দেয় দহন জ্বালায়
চৌদ্দ ডিসেম্বর একাত্তর কি দুর্বিষহ দিন!
কি অনাকাঙ্ক্ষিত দিন স্বাধীন হবার
পূর্বমুহূর্ত ভাবতেই বুক ফাঁটা কান্না
স্বজনের বুক চিরে সেল যেন বিঁধে ।
এ ক্ষত শুকাবেনা, এ ক্ষত থেকে ঘৃণা
বেরুবে পুজের মতো, দুর্গন্ধ ছড়াবে
নিকৃষ্ট জঘন্যদের জীবন কতো যে
দুর্গন্ধময় ইতিহাসে লেখা রবে যেনো।
তোমরা অভিশাপ দিও না গো আমাদের
তোমাদের তরে কৃতজ্ঞতা শ্রদ্ধা রবে আজীবন।

স্বাধীনতার স্থপতিকে শেষ করেছে ওরাই
চার নেতা, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম
করেছে শেষ, আরও কতো কি করেছে!
ওরাই ভাস্কর্য ভাঙে , গড়তে ফতুয়া দেয়
জন্মেছে ধ্বংসের তরে সৃষ্টির তরে না।
ওরা অমানুষ , ওরা কোন মানুষ না।

মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লেজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com