মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

অর্থ সহায়তা পেলেন সুন্দরব‌নের আত্মসমর্পণকারী জলদস্যুরা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২৫ বার পঠিত

সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের অর্থ সহায়তা দিয়েছে র‌্যাব-৮। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টায় মোংলা বন্দরের পিকনিক কর্নার ঘাটে বনের ২৭টি বাহিনীর ২৮৪ সদস্যের মাঝে নগদ এ অর্থ তুলে দেন র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর কর্মকর্তা নিয়ামুল ইসলাম জানান, করোনাকালীন সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। তাই জলদস্যুদের সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য নগদ ৬ হাজার ৫০০ টাকা করে ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যকে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায় মোংলা, বাগেরহাট ও খুলনাতে ৫৪ জন এবং গতকাল সোমবার দ্বিতীয় পর্যায় ১০৪ জনকে এ অর্থ প্রদান করা হলো। এছাড়া বাকি ১২৮ জনকে সরকারের পক্ষ থেকে নগদ এ অর্থ প্রদান করা হবে।

এছাড়াও বছরের ঈদের সময় দস্যুরা পরিবার পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে লুঙ্গি, শাড়ি এবং সেমাই ও চিনি তুলে দিয়েছেন।
২০১৮ সালের ২৯ জুন মোংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে প্রথম আত্মসমর্পণ করে দস্যু মাষ্টার বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com