বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সি‌লে‌টের নতুন ডিআই‌জি প্রিজন কামাল হো‌সেন

সি‌লেল সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬৭৮ বার পঠিত
‌ডিআই‌জি প্রিজন কামাল হো‌সেন

বাংলাদেশ জেল সিলেট বিভাগের নতুন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন যোগদান করেছেন। ১৫ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। এর পরই তিনি সিলেট ও সুনামগঞ্জ কারাগার পরিদর্শন করেন।এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার থেকে তাকে বদলি করে এই পদে যোগদানের আদেশ জারি করেন কর্তৃপক্ষ।

মো. কামাল হোসেন ২০১০ থেকে ২০১১ ও ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের ডিআইজি প্রিজন পদটি শূন্য থাকায় সিনিয়র কর্মকর্তা হিসেবে তাকে এ পদের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়।
সিলেট বিভাগের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক দায়িত্বে থাকাকালীন তার ঢাকার বাসা থেকে গত বছরের ২৯ জুলাই ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। পরে ওইদিন থেকে তিনি ঘুষ-দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকায় দীর্ঘ প্রায় এক বছর চার মাস এই পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক। এতে করে সিলেট বিভাগের চারটি জেলের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে মো. কামাল হোসেনকে এ পদের দায়িত্ব দেন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com