বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

দিনাজপু‌রে ধর্ষ‌ণের পর অশ্লীল ছ‌বি ফেইসবু‌কে পোস্ট: গ্রেফতার রেলও‌য়ে পু‌লিশ গোপাল

‌দিনাজপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার পঠিত

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে তা ফেসবুকে পোস্ট করার অভিযোগে গোপাল চন্দ্র মহন্ত (১৯) নামে রেলওয়ে পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে তার বাসা থেকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আটক গোপাল পার্বতীপুর শহরের সাহেবপাড়া এলাকার বিশ্বজিৎ কুমার মহন্তের ছেলে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর একই এলাকার এক কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমে ফেলার অভিনয় করে তাকে ধর্ষণ করে গোপাল। এ সময় গোপনে মোবাইল দিয়ে অশ্লীল ছবি তুলে রাখে এবং পরে তা ফেসবুকে  ছড়িয়ে দেয়। এই ঘটনায় কিশোরীর বাবা গতকাল সোমবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানায় অভিযোগ দিলে মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সদস্য গোপালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com