সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পদত‌্যাগ কর‌লেন দুই অ‌তি‌রিক্ত অ‌্যাট‌র্নি জেনা‌রেল

‌বি‌শেষ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৪৮ বার পঠিত
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা (বাঁয়ে) ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। ছ‌বি: সংগৃ‌হিত

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা আজ রোববার সকালে পদত্যাগ করেছেন। এ বিষয়ে মো. মোমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি।’ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলেছেন মুরাদ রেজাও।

মো. মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা দুজনেই ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান।এদিকে, গত বৃহস্প‌তিবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মারা গেলে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে গত ৮ অক্টোবর নিয়োগ পান এ এম আমিন উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com