সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালামের মৃত্যু

নাগরিক খবর অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার পঠিত

গত ৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালাম আজাদ মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে কুমিল্লায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আবুল কালামের সহকর্মীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর বিভিন্ন স্থানে বিজয় মিছিলের পাশাপাশি সহিংসতার ঘটনাও ঘটে। সেদিন বিকেলে কুমিল্লার আদালতে হামলার খবর পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমুল হক, আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন আইনজীবী সেখানে যান। এরপর তারা মাগরিবের নামাজের জন্য নগরীর মোগলটুলী এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা ও গুলিবর্ষন করে। এতে আবুল কালাম গুলিবিদ্ধ হন।

অ্যাডভোকেট আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক ও কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি কুমিল্লা নগরীর রানীর দিঘীর দক্ষিণ পাড় এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com