বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কু‌মিল্লায় নতুন পু‌লিশ সুপার সাইদুল ইসলাম

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫১০ বার পঠিত

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার(এসপি)হিসেবে যোগদান করেন মো: সাইদুল ইসলাম (বিপিএম-সেবা, পিপিএম)। এর আ‌গে তি‌নি পটুয়াখালী ‌জেলা পু‌লিশ সুপার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)কে সিলেট জেলায় পদায়ন করা হ‌য়ে‌ছে । রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

একই আদেশে ১৩ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলাগুলো হচ্ছে রংপুর, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, যশোর, মাদারীপুর, টাঙ্গাইল, নীলফামারী, সুনামগঞ্জ।

বদলি কর্মকর্তাদের মধ্যে- ডিএমপির ডিসি মোহাম্মদ শাহজাহানকে রংপুরের পুলিশ সুপার (এসপি), ডিএমপির ডিসি মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া, সিলেটের এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ডিসি, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালামকে পটুয়াখালী, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বরগুনা, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়ায় পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির ডিবির ডিসি মো. আ. আহাদকে পাবনা, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইল, পিবিআইয়ের এসপি মো. মোকবুল হোসেনকে নীলফামারী, মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোর, এসবির পুলিশ সুপার মো. শফিউর রহমানকে মাদারীপুর, পুলিশ সদরদপ্তরের এম এন মোর্শেদকে সুনামগঞ্জ জেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com