বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পঠিত

বগুড়া আদমদীঘি উপ‌জেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ইন্দোইল নামক স্থানে রাতে ট্রাকের ধাক্কায় পবিত্র চন্দ্র মন্ডল নামের একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত পবিত্র চন্দ্র মন্ডল (৫২) নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভুবন গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের ছেলে। আজ (৩ ফেব্রুয়ারি) শনিবার রাত সাড়ে সাত ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে,পবিত্র চন্দ্র মন্ডল তার নিজ বাড়ী নওগাঁ জেলার বদল গাছি থানার ভুবন গ্রাম বের হ‌য়ে শালীকা তৃপ্তি রাণীর বাড়ী থে‌কে ফেরার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দোইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাহিদ এ্যান্ড ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ঢাকা মেট্রো ট-২০৫৪০০ নম্বরের একটি ট্রাক ধাক্কা দিলে পবিত্র চন্দ্র মন্ডল ছিটকে পরে গুরুত্বর আহত হয়। ্মএ সময় টরসাইকেলটিতে আগুন ধরে যায়।

স্থানীয় লোকজন পবিত্র চন্দ্র মন্ডলকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের পরিবার খবর পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com