মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সাঁথিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালা

এম,এ হাই,সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ বার পঠিত

পাবনা জেলার সাঁথিয়ায় প্রাথমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমরার দুপুরে জোড়গাছা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, একেএম আনোয়ার হোসেন।প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা সাধারণ সম্পাদক এম,এ হাই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা, ম্যানেজিং কমিটির ভূমিকা,অভিভাবকদের করনীয়, বিদ্যমান আইন বিধি-বিধানের ধারনা ও তার সংস্কার, বর্তমান পাঠ্যসূচি সংস্কারের প্রয়োজনীয়তা, জনপ্রতিনিধিদের ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা, নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার ৯ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রাথমিকের স্কুল পর্যায়ের শিক্ষার উন্নয়ন ঘটাতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের শুধু মুখস্ত করানো যাবে না। তাদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। তবেই একটি শিশু পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com