মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এম এ হাই , সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিসাস(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সুজানগরের খয়রান এলাকা থেকে পিয়াস আহমেদ(২৫) চিনিয়াখড়া-গৌরীগ্রামের রাস্তায় মোটরবাইক নিয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। ওই মোটরসাইকেলে তার দুই বন্ধুও ছিল। পথিমধ্যে গাড়ীর গতি বৃদ্ধির কারণে মোড় ঘোরার সময় জোড়পুকুরিয়া গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লে‌গে পিয়াসসহ অপর দুইজন মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তা‌দের‌কে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াস ক্ষেতুপাড়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। পিয়া‌সের মৃত্যু‌তে এলাকায় শোক বিরাজ কর‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com