বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ফেইসবু‌কের মাধ‌্যমে বু‌দ্ধি প্রতিবন্ধী মা‌কে খুঁ‌জে পেল সন্তানরা

নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৩৫ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে চার বছর পর সন্তানদের কাছে পেয়েছেন শেরপুরের বুদ্ধি প্রতিবন্ধী মা জুলেখা বেগম। বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজারে বৃদ্ধা মাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়।

স্থানীয় চনখোলা পুলিশ ক্যাম্পের আইসি মো. জাহাঙ্গীর আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।বৃদ্ধা মাকে চার বছর পর খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সন্তানদের মাঝে।

জুলেখার ছেলে রফিকুল ইসলাম বলেন, চার বছর আগে আমার মা হারিয়ে যায়। স্থানীয় সাংবাদিক ইউনুছ শিকদার তার ব্যক্তিগত ফেসবুকে আমার মায়ের কথা লিখলে, বিভিন্ন গ্রুপে তা ভাইরাল হয়।

পোস্টটি শেরপুর পুলিশ সুপার ও সাংবাদিকদের নজরে এলে তারা খোঁজ নিয়ে দেখেন ওই নারী নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা।এ বিষয়ে শেরপুরের দেশবার্তার সাংবাদিক জুয়েল রানা একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করেন। এভাবেই বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের খবর পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com