বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে যমুনা টেলিভিশনের সাংবাদিক লাঞ্ছিত

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন নির্যাতনের শিকার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট ।

জানা যায়,বুধবার সকা‌লে কু‌মেক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গেলে ভিডিও ধারণে বাধা দেন ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এ সময় রিপোর্টার খোকন চৌধুরী তাকে অনুরোধ করেন যে, তারা একজন অসহায় শিশুর চিকিৎসা সেবা দিচ্ছেন তার একটি ভিডিও ধারণ করার। তাতেও বাধা দেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেন।

এ বিষয়ে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরী জানান, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে- জানতে পেরে বুধবার বেলা ১১টার দিকে আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যাই। এ সময় হাসপাতা‌লের ডাক্কার ও কর্মচারীরা সাংবা‌দিক খোকন চৌধুরী‌কে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। এ বিষ‌য়ে কথা কাটাকাটির একপর্যায়ে কিলু-ঘুষি মেরে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। এ বিষয়ে হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনা‌টির বিষ‌য়ে জান‌তে চাই‌লে কু‌মিল্লার সি‌নিয়র সাংবা‌দিক প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ডে‌লি অবজারভার প‌ত্রিকার কু‌মিল্লা জেলা প্রতি‌নি‌ধি নজরুল ইসলাম দুলাল ব‌লেন, ঘটনা‌টি খুবই দু:খজনক, সাংবা‌দিক সংবাদ সংগ্রহ কর‌তে হাসপাতা‌লে যা‌বেই,এ‌তে কেউ বাধা দেওয়ার অ‌ধিকার নেই। সাংবা‌দিক লা‌ঞ্ছিত হওয়ার ঘটনা‌টি শীঘ্রই সমাধান না কর‌লে কু‌মিল্লার সকল সাংবা‌দিক এক হ‌য়ে তা‌দের বিরু‌দ্ধে গৃ‌হিত ব্যবস্থা ‌নেওয়ার হু‌শিয়া‌রি ‌জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com