মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

এম এ হাই , সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকা বাইচ। সাঁথিয়া পৌরসভার আয়োজনে এ প্রতিযোগিতাটি উপভোগ করতে সাঁথিয়ার ইছামতি নদীর দু তীরে জনস্রোতে পরিনত হয়। নারী-পুরুষ যুবক- যুবতীসহ নানা বয়সের মানুষে নদী দুই পাড় কানায় কানায় ভরে যায়। নৌকা বাইচ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি।

শুক্রবার বিকেলে সাঁথিয়ার ইছামতি নদীর কোনাবাড়িয়া হতে বোয়াইলমারী পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম দিন উপলক্ষ্যে সাঁথিয়া পৌর সভার আয়োজনে এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা নৌকা অংশ নেয় ।

নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বেড়া পৌর সভার মেয়র আসিফ শামস রঞ্জন। এছাড়াও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন সাঁথয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com