বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বগুড়ার সান্তাহারে অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পুনর্মিলনী

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে আজ বেলা বারো ঘটিকার সময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে এক পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বারটার সময় সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে ২০২০ সাল থেকে অবসরে যাওয়া বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সান্তাহার সার্কেলের সদস্যদের মিলন মেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসর প্রাপ্ত উপ-পরিদর্শক আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, অবসর প্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, বর্তমান সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী।

চাকুরী জীবনের দীর্ঘ সময় পার করে অবসরে যাওয়া সান্তাহার সার্কেলের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পুণর্মিলনী অনুষ্ঠানে চাকরি জীবনের স্মৃতিচারণ ও আগামী দিনে আরো বড়ো পরিসরে পুণর্মিলনী অনুষ্ঠান করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com