বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

রামগোপালপুরে সোমনাথ সাহার পথসভা অনুষ্ঠিত

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনার উন্নয়নের কথা পথসভায় তুলে ধরেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

সোমবার সন্ধ্যার পর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজারে সাবেক জেলা পরিষদ সদস্য ও ময়মনসিংহ উত্তর সমবায় কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান এইচ এম খায়রুল বাসারের আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোমনাথ সাহা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এসময় উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ-মেরামত, মসজিদ, মন্দির উন্নয়ন, এলাকায় এলাকায় পাঠাগার স্থাপনসহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ইতিমধ্যে তিনি এ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, হাটসভা, প্রচার-প্রচারণা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সরকারের নানা উন্নয়ন সমুহ জনসাধর‌নের নিকট তু‌লে ধ‌রে প্রচারণা চা‌লি‌য়ে যা‌চ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com