মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২ বারের সাবেক চেয়ারম্যান এবং পৌর আওয়ামীলীগের ৩ বারের সভাপতি মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আব্দুল আলী ফাউন্ডেশনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুমের দ্বিতীয় ছেলে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি।

সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহী দাস আচার্য্য,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফকির দীপু, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, গৌরীপুর সরকারি কলেজের জিএস ও মরহুমের ছোট ছেলে মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com