মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘিতে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াসহ বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম হাটখোলা চত্ত্বরে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান। আর উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা সরফরাজ হোসেন, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদল নেতা শাহজালাল মাহমুদ চপল, মিজানুর রহমান মিজান, কারমান হোসেন, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ফিরোজ হায়দার পিন্টু, বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, আবিদ হোসেন, নুরুন্নবীসহ আরো অনেকে।

পরে বগুড়া জেলা বিএনপি’র নব গঠিত কমিটিতে পদ পাওয়া আদমদীঘি উপজেলার মোহাম্মদ আব্দুল মান্নান, মাহফুজুল হক টিকন ও শফিকুল ইসলাম খান লিখনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নেতা-কর্মিরা সংবর্ধনা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com