বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আদমদীঘিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু বকর সি‌দ্দিক বক্কর,আদমদী‌ঘি, বগুড়া:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

বগুড়া আদমদীঘিতে উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থে‌কে গতকাল সন্ধ্যায় সাদ্দাম নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আসাদুল হক বলেন, আদমদীঘি সদরে বাজার এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কাল সন্ধ্যায় আমি আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখি সাদ্দাম নামের ওই ছেলেটা সেখানে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ তাকে নজর দারিতে রেখে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করি। এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৮) আদমদীঘি থানায় সদর ইউনিয়ন দিঘীরপাড় মহল্লার মৃত আজিজুল হকের ছেলে। থানার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে আজ দুপুরে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com