বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গৌরীপুরে সিধলা ইউনিয়ন তাঁতীলীগ কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ১০নং সিধলা ইউনিয়ন তাতীলীগ কর্তৃক আয়োজিত ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনার প্রাননাশের চেষ্টায় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক ও আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আবারও নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ,গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলী আহমেদ খান পাঠান সেলভী সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর ওয়ার্ড মাসুদ মিয়া রতন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, কাউন্সিলর মো:নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, আজিজুল হক,সহ-সভাপতি, জাসদ ময়মনসিংহ জেলা শাখা, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিম উদ্দিন, ভাংনামারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সিধলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান মাস্টার, গৌরীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায়, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ আব্দুর রাজ্জাক, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এবং চেয়ারম্যান শহিদুল হক সরকার, মো: জাকিদ হাসনাত দুলন, সাধারণ সম্পাদক ভাংনামারি ইউনিয়ন আওয়ামী লীগ, দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, সাবেক সভাপতি, গৌরীপুর উপজেলা তাঁতীলীগ,রানা আহম্মেদ কুদ্দুস, সভাপতি গৌরীপুর উপজেলা তাঁতীলীগ, আশরাফুল আলম রিয়াদ, সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা তাঁতীলীগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: শফিকুল ইসলাম লিটন, এবং সঞ্চালনা করেন ফাইজুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,তাঁতীলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com