সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

মালয়েশিয়ায় অভিযানে ২৫২ বাংলাদেশি আটক

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার পঠিত

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২৫২ জন।

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্টের কয়েকটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শাসমুল বাহরিন মহসিন জানান, দুই সপ্তাহের তদন্ত ও নজরদারির পর অভিযান পরিচালনা করা হয়। বৈধ নথি না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।

ওই এলাকায় অতিরিক্ত বিদেশির সংখ্যা নিয়ে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা।

আটকৃতদের মধ্যে রয়েছেন ৩৭১ জন পুরুষ, ৫৩ নারী এবং একজন শিশু। ৩০ জন ইন্দোনেশিয়ার, ২৫২ জন বাংলাদেশি, ১০৮ মিয়ানমারের নাগরিক রয়েছেন। এছাড়া ফিলিপাইনের ২ জন, পাকিস্তানের ৭ জন, ৬ জন কম্বোডিয়ার এবং ২০ জন নেপালের।

আটকৃততরা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় নির্মাণ ও পরিচ্ছন্নতার কাজ করতেন। এদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ও বৈধ ওয়ার্ক পারমিট আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com