বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ মতিউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২২৩ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার সন্ধ্যায় বালুয়া পাড়া মোঃ মজিবুর ভেন্ডারের বাসার আঙ্গিনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক মাস্টার।

পরে পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোসারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক
অধ্যাপক ডাঃ মতিউর রহমান। এ সময় তিনি বর্তমান আওয়ামীলীগ সরকারের ডিজিটাল থেকে
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার
যুগ যুগান্তকারী প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান,
উপজেলা ভাইসচেয়ারম ও সাবেক সাংসদ মরহুম নজরুল ইসলাম সরকারের সহোদর ছোটভাই মোঃ সিরাজুল ইসলাম সরকার, দাপুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ কেনু,সহনাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, এক্স আরমী শেখ চান,পাছার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল্লাহ, ও অচিন্তপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com