বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গৌরীপুরে ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব বিতরণ

দিলীপ কুমার দাস,ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯২ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে গৌরীপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের টেনিস কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

সিধলা কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com