মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে ঠেকাতে পারবে না পশ্চিমারা

আন্তর্জা‌তিক সংবাদঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো, তাহলে তা করা থেকে তেহরানকে থামাতে পারতো না পশ্চিমারা। ইরানকে ঘিরে চলমান পারমাণবিক উত্তেজনার মধ্যে রবিবার (১১ জুন) দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই মন্তব্য করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘তেহরানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে যে আলোচনা চলছে তা যে ভুয়া, সেটা পশ্চিমারাও জানে। ধর্মীয় বিশ্বাসের কারণে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না। তাছাড়া তারা এটি করা থেকে ইরানকে থামাতে পারতো না।’

সম্প্রতি ‘ফাত্তাহ’ নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুত চলতে সক্ষম। প্রচলিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত চলে।

ক্ষেপণাস্ত্রটির মডেল উন্মোচন করেছেন ইসলামি বিপ্লবী গার্ডের মহাকাশ কর্মসূচির প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ। তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বা ঠেকানোর মতো কোনও প্রযুক্তি নেই।’তেহরান দাবি করছে, যেকোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে ‘ফাত্তাহ’। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com