মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

এটিএন নিউজ সফলভাবে এগিয়ে চলেছে: স্পিকার শি‌রীন শার‌মিন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩০২ বার পঠিত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা নিয়ে সফলভাবে এটিএন নিউজ এগিয়ে চলেছে। দর্শকদের অভিপ্রায় অনুযায়ী সার্বক্ষণিক আপডেটেড সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা দখল করে নিয়েছে বিশেষায়িত এই চ্যানেল।

রাজধানীর কাওরান বাজারস্থ হাসান প্লাজায় এটিএন নিউজ টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘এগিয়ে চলার ১৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেক কেটে চ্যানেলটির ১৩তম বর্ষপূর্তির উদ্বোধন করেন স্পিকার। এ সময় ফুল দিয়ে এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি। এটিএন নিউজের পক্ষ থেকে মাহফুজুর রহমান স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘চব্বিশ ঘণ্টা সংবাদ পরিবেশনায় এটিএন নিউজ এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনার পাইওনিয়ার হিসেবে এটিএন নিউজ যাত্রা শুরু করে। সংবাদ মাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, জনমত গঠনেও গণমাধ্যম ভূমিকা রাখে। খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রয়োজন। যা এটিএন নিউজ প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পালন করে চলেছে। তাই দর্শকদেরও তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. মোতাহার হাসান, হাসান আহমেদ কিরন (উপদেষ্টা বার্তা) এটিএন বাংলা, বার্তা প্রধান প্রভাষ আমিন, তাসিক আহমেদ অ্যাডভাইজর (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন), নাসের আহমেদ (পরিচালক), নওয়াজেশ আলী খান (উপদেষ্টা)সহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com