মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

মালয়েশিয়ায় ১৬২ জন বাংলাদেশি আটক

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

মালয়েশিয়ায় আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ১৬২ জন নির্মাণ শ্রমিক আটক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১১৮ বাংলাদেশি। গত ২৫ মে রাজধানী কুয়ালালামপুরের বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় দেশটির সরকার।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) ২৬মে ফেসুবকে এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ নথি না থাকায় তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ইন্দোনেশিয়ার ১১ জন এবং ১০ জন পাকিস্তানের নাগরিক।

অভিযানে মালয়েশিয়ার রয়্যাল পুলিশ, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

এ বিষয়ে ডিবিকেএল জানিয়েছে, কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের আটকের অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে প্রায়শই অভিযান পরিচালনা করে আসছে দেশটির প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com