মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে আমেরিকা ও ব্রিটেন : রাশিয়া

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

আমেরিকা ও ব্রিটেন কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ‘ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি।”

কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরো বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যোকোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র।

গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘এইচএমএম ডিফেন্ডার’ কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমাবর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে।

এদিকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যেকোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনিও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর পার্স টুডের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com