মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফিলিস্তিনিকে হেনস্তার দায়ে তিন ইসরায়েলি সেনার জেল

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২৪ বার পঠিত

ফিলিস্তিনি এক ব্যক্তিকে হেনস্তা করা এবং ঘটনার তদন্তে বাধা দেওয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের জন্য তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সামরিক বিবৃতিতে বলা হয়, দু’জনকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে ৪০ দিনের কারাদণ্ড। আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য সবাইকে পদচ্যুত করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার এবং হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন আরও এক সেনা। তার মামলাটি এখনও বিচারাধীন।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের শত শত মামলার তদন্ত বা শাস্তি না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইসরায়েল সরকারকে অভিযুক্ত করে।

ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ‘কথিত অপরাধের’ ১ হাজার ২৬০টি মামলা হয়েছে; যার মধ্যে ৪০৯টি ফিলিস্তিনি জনগণকে হত্যার সঙ্গে জড়িত।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com