বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বৃহপ‌তিবার সারাদে‌শে ক‌রোনায় মারা গেল ২২ জন

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দে‌শে  মারা গেছেন ২২ জন। ২২ জ‌নের মধ্যে ১২ জনের বয়সই ৬০ বছরের বেশি। আর করোনায় মোট মারা যাওয়া ৪ হাজার ৮৮১ জনের মধ্যে ৬০ বছরের ওপরে মারা গেছেন মোট দুই হাজার ৪৬০ জন । স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর তাদের ( ১৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬০ বছ‌রের উপ‌রে ছাড়া এখনও পর্যন্ত মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২১ জন, শতকরা হিসাবে শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৪১ জন,শতকরা হিসাবে  শূন্য দশমিক ৮৪ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১১২ জন, দুই দশমিক ২৯ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২৮৭ জন, পাঁচ দশমমিক ৮৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৬৩২ জন, ১২ দশমিক ৯৫ শতাংশ এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ৩২৮ জন, ২৭ দশমিক ২১ শতাংশ। আবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন দুই হাজার ৩৮২ জন; ৪৮ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে  এক হাজার ২১ জন; ২০ দশমিক ৯২ শতাংশ, রাজশাহী বিভাগে ৩২৯ জন; ছয় দশমিক ৭৪ শতাংশ, খুলনা বিভাগে ৪১৩ জন, আট দশমিক ৪৬ শতাংশ, বরিশাল বিভাগে ১৮৩ জন; তিন দশমিক ৭৫ শতাংশ, সিলেট বিভাগে ২২০ জন; চার দশমিক ৫১ শতাংশ, রংপুর বিভাগে ২৩০ জন; চার দশমিক ৭১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১০৩ জন; দুই দশমিক ১১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com