মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

শীতের প্রকোপ কমে যাওয়ায় ধান রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষক

মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

কুড়িগ্রাম জেলার শস‍্য ভান্ডার খ‍্যাত ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষে দারুণ ব‍্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো হওয়া ও তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পাওয়ায় পুরোদমে জমিতে সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ-চারা উঠানো ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৪০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রনোদনার অংশ হিসেবে উপজেলায় ৫ হাজার কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ৩ হাজার ৩০০ কৃষককে ২ কেজি উচ্চ ফলনশীল জাতের বীজ দেয়া হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোদাল দিয়ে জমি সমান করা, খেতে চাষকরা, পানি দেয়া, খেতের আইল ঠিক করা, আগাছা পরিষ্কার, গোবর ও সার ছিটানোসহ নানা কাজে দারুণ ব্যস্ত কৃষক। কৃষি শ্রমিকরা বিঘা প্রতি ১ হাজার ৮শ টাকা থেকে ২ হাজার টাকা চুক্তিতে ধান রোপণের কাজ করছেন।

কৃষক শফিয়ার রহমান বলেন ,এখন শীত একটু কমে যাওয়ায় তরিঘরী করে ধান রোপণের কাজ শেষ করতেছেন। আরেক কৃষক কফিলুর রহমান জানান, এবার তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করবেন। ইতোমধ্যে দুই বিঘা শুরভী ১(হাইব্রিট ধান) রোপণ শেষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, ইরি-বোরো ধান চাষে কৃষকদের সঠিক পরামর্শ দিতে উপসহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। চলতি মৌসুমে ধান চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com