মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সাঁথিয়ার প্রবীণ রাজনীতিবিদ মোজাম্মেল হক খাঁনের ইন্তেকাল

এম এ হাই সাঁথিয়া, পাবনা:
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজলার প্রবীণ রাজনীতিবিদ মোজাম্মেল হক খান (৭৯) শুক্রবার (২০ জানুয়ারী) বিকল ৪টায় ঢাকা শ্যামলী সেন্ট্রাল ইটারন্যাশনাল মেডিকল কলজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকোল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি উপজেলার বিলমহিষারচর গ্রামরে মরহুম মল্লিক খাঁনের ছেলে । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং পাবনা জেলা আ’লীগের সদস্য ছিলেন। মরহুম মোজাম্মেল হক খান সাহেব অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান, গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ।

তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন। তাঁর মত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা ও সাঁথিয়া উপজেলা আ’লীগ, পৌর আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাঁথিয়া প্রেসক্লাব এবং সাঁথিয়া ফাউন্ডেশন। শনিবার সকাল ১১টায় উপজেলার গৌরীগ্রাম মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে গোরীগ্রাম কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com