মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

লালমনিরহা‌টের ঘা‌নিটানা ছয়ফুল‌কে গরু ও টাকা উপহার দি‌লেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পঠিত
লালম‌নিরহা‌টে প্রধানমন্ত্রীর উপহার গ্রহন কর‌ছেন ছয়ফুল মিয়া

গরুর অভাবে নিজেই ঘানি টানছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ছয়ফুল ইসলাম।   গত ২৫ বছর ধরে তার স্ত্রী মোর্শেদা বেগম এ কাজে তাকে সহযোগিতা করে আসছেন।

হতদরিদ্র এই দম্পতি প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উৎপাদন করেন তা বিক্রি করে তিন সন্তানসহ পাঁচজনের সংসার চালান।গত ৯ সেপ্টেম্বর (বুধবার) এ বিষয়ে একটি জাতীয় দৈনিক ছবিসহ সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসার পর বঙ্গবন্ধুকন্যা ঘানি টানার জন্য ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু কি‌নে দেওয়ার পাশাপা‌শি গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকা উপহার হিসেবে দেয়ার সিদ্ধান্ত গ্রহন ক‌রেন ।

 

গরু না থাকায় ছয়ফুল এভা‌বে ঘা‌নি টে‌নে জী‌বিকা নির্বাহ কর‌তেন!

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে  লালমনিরহাটের জেলা প্রশাসক গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন। ছয়ফুল ইসলাম এত বড় উপহার পে‌য়ে কে‌ঁদে ফে‌লেন , ব‌লেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূর‌ন ক‌রে যা‌চ্ছে তার মে‌য়ে আমাদের নেত্রী  শেখ হা‌সিনা।  মান‌বিকতা দেশ‌প্রেমিক মানু‌ষের পা‌শে থে‌কে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছে  শেখ হা‌সিনা সরকার। ছয়ফুল বঙ্গবন্ধু কন‌্যা শেখ হা‌সিনার জন‌্য প্রাণ ভ‌রে দোয়া ক‌রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com