শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কুমিল্লা নগরীর একাধিক ভবনে খালি গ্যাস সিলিন্ডার রেখে অবৈধ সংযোগ ব্যবহার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৭ বার পঠিত

কুমিল্লা নগরীর একাধিক ভবনের সামনে গ্যাস সিলিন্ডার রেখে সরকারি গ্যাস অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির সূত্র জানায়, গ্যাস বিতরণ কোম্পানিকে বিভ্রান্ত করতে ইদানিং কিছু কিছু এপার্টমেন্ট গ্যাস সিলিন্ডার প্রদর্শন করে সরকারি বিতরণ কোম্পানির পাইপলাইনের গ্যাস অবৈধভাবে ব্যবহার করছে। বৈধ একটি বা ২টি সংযোগ রেখে বাকি ফ্লাট এপার্টমেন্টে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে।

সূত্র আরো জানায়, বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ঝাউতলার ইকবাল রহমান টাওয়ারে এই রকম একটি সংযোগ পায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বৈধ ২ টি সংযোগের ৭ টি চুলার সংযোগ থেকে মোট ৪৫টি চুলায় গ্যাস ব্যবহার করার আলামত পাওয়া যায়। গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। পরিদর্শন করে দেখা যায়, কিছু এলপিজি সিলিন্ডার সামনে রাখা হয়েছে, যাতে পরিদর্শন টিমকে বিভ্রান্ত করা যায়।

বাখরাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস)প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, আমরা এই রকম অবৈধ সংযোগ শনাক্তের চেষ্টা করছি। এরকম অনিয়ম করা ব্যক্তিদের সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com