মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

কু‌মিল্লায় সাংবা‌দিক জিতুকে হত্যার হুম‌কি – ফাঁকা গু‌লিবর্ষ‌ন

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬০০ বার পঠিত

দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক সাংবা‌দিক ইমতিয়াজ আহমেদ জিতুর বা‌ড়ি‌তে প্রবেশ করে হত্যা করার হুমকি প্রদান ক‌রে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

রবিবার( ২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার সময় নগরীরর কাশা‌রিপ‌ট্রি জিতুর বাসভব‌নের সামনে এ গু‌লিবর্ষণ ও হুমকি প্রদানের ঘটনা ঘটে। এ বিষ‌য়ে ইমতিয়াজ আহমেদ জিতু বাদী হ‌য়ে অজ্ঞাতনামা সন্ত্রাসী‌দের বিরু‌দ্ধে কোতয়ালী মডেল থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের করেছেন।

অভিযোগ থে‌কে জানা যায়, মহানগরীর কাশারীপট্টি এলাকায় সাংবা‌দিক ইমতিয়াজ আহমেদ জিতুর বাসভব‌নের সাম‌নে ৩ টি মোটরসাইকেলে এ‌সে অজ্ঞাতনামা ৯ সন্ত্রাসী বাসায় প্রবেশ করে। ওই সময় জিতু‌কে বাসায় না পে‌য়ে অকথ্য ভাষায় গালাগাল করে বা‌ড়ির সাম‌নে অবস্থান নি‌য়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষন করে মোটরসাইকেল যোগে
ঘটনাস্থল ত্যাগ ক‌রে। এ সময় জিতু কুমিল্লা প্রেসক্লাবে অবস্থান ক‌রে‌ছি‌লেন।

এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ জিতু জানান,কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি । প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাড়াঁনোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আমি প্রেসক্লাবে ছিলাম। মুঠোফোনে হামলা ও গুলিবর্ষণের কথা শুনে বাসায় আসি । পরে পরিবার ও স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩ টি মোটরসাইকেল যোগে ৯ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী বা‌ড়ি‌তে এসে আমাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।

এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেন।

ঘটনার বিষ‌য়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে। পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এ হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও কুমিল্লা সাংবাদিক ক্লাব,কু‌মিল্লা সি‌টি প্রেসক্লাব কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com