বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ট্রেনের পিছনে ক্রশ চিহ্ন বা ইংরেজি হরফে X চিহ্ন ব‌্যবহার করা হয় কেন?

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

ট্রেনে ভ্রমন ক‌রে‌ছেন নিশ্চয়! যদি ভ্রমন না ক‌রে থা‌কেন বা না চড়ে থাকেন, তবে সরাসরি অথবা টিভিতে ট্রেন দেখেছেন অবশ্যই! খেয়াল করেছেন নিশ্চয় যে, একটি প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিতে “X” চিহ্ন আঁকা থাকে।

X চিহ্নটি ট্রেনের সর্ব‌শেষ যে বগি বা কামরা তাতে আঁকা থাকে। এর কারণ হচ্ছে, ওই কামরাটি যে ওই ট্রেনের শেষ কামরা এটা বুঝাতেই এই X চিহ্ন আঁকা। দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যদি ট্রেনের কোনো কামরা বা বগি খুলে যায়। তবে ট্রেন থেকে আলাদা হয়ে যাওয়া শেষের সেই কামরা বা বগি কোনটি, তা কীভাবে বুঝবে? কারণ সবসময় মুখে মুখে গুনে হিসাব করা তো সম্ভব নয়, তাছাড়া সেটা অনেক সময় সাপেক্ষ। আর সেই কারণেই ট্রেনের শেষ কামরা বা বগিতে বড় করে একটা X আঁকা হয়। যাতে স্টেশনে যারা ফ্ল্যাগ দেখায় তারা সহজে বুঝতে পারে যে, ওই ট্রেন এর কোনো কামরা মাঝপথে বিচ্যুত হয়নি।

রাতে কীভাবে ওই চিহ্ন বোঝা সম্ভব?

এই সমস্যার সমাধানে ট্রেনের শেষ কামরা বা বগিতে একটি লাল বাল্ব জ্বলতে দেখা যায়। রাতের বেলাতেও যা নির্দেশ করে দেয় যে এটাই শেষ কামরা বা বগি, মাঝপথে ট্রেন থেকে কোনো কামরা বিচ্যুত হয়নি।

চিহ্ন হিসেবে X কে প্রাধান্য দেয়ার সঠিক কারণ

যদি কোনো ভেক্টর রাশির অভিমুখ কাগজের তল থেকে নিচের দিকে থাকে (অর্থাৎ, আমাদের বিপরীত দিকে) তাহলে ওই ভেক্টরটিকে আমরা ক্রস ( X ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর কাগজের তল থেকে উপরের দিকে (অর্থাৎ, আমাদের দিকে) ক্রিয়া করলে সেটা আমরা ডট ( . ) চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই নিয়মটি বোঝার একটি সহজ কৌশল হচ্ছে, যখন কোনো তীর আমাদের থেকে দূরে ছোঁড়া হয় তখন তীরের পিছনটা একটা ক্রস চিহ্নের মত দেখায়। আর তীর যখন আমাদের দিকে আসে তখন তীরের অগ্রভাগ একটি বিন্দুর মতো দেখায়। উপরের নিয়মটি এটারই সমতুল্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com