বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

প্রেম ক‌রে বি‌য়ে : ৬ মাস পর বিষ মি‌শ্রিত জুস খাই‌য়ে স্ত্রী‌কে হত‌্যা

পাবনা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৭ বার পঠিত
প্রেম করে বিয়ের ছয় মাসের মধ্যেই জুসের বোতলে কীটনাশক মিশিয়ে স্ত্রীকে খাইয়ে হত্যার অভিযোগে স্বামী রু‌বেল‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের নিজ বাড়িতে গৃহবধূর মৃত্যু হয়। মৃত আরিফা খাতুন (১৮) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে এবং অভিযুক্ত স্বামী রুবেল হোসেন (১৮) আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে। জানা যায় প্রেমের সম্পর্কের পর মাস ছয়েক আগে আরিফাকে বিয়ে করেন রুবেল হোসেন। মেয়ের পরিবার থেকে বিয়ে মেনে নিলেও ছেলের পরিবার প্রথম থেকেই মেয়েটিকে নানাভাবে নির্যাতন করে। ছেলের মা, খালা, মামারা যৌতুকের জন্য মেয়েটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। মেয়েটি প্রেম করে বিয়ে করেছে বলে বাবার বাড়িতে বিষয়টি বলতে অপারগতা প্রকাশ করে।
২৫ আগস্ট রাতে ছেলের পরিবারের সদস্যদের চক্রান্তে দুইটি জুসের বোতলের একটিতে কীটনাশক মিশিয়ে ছেলে রুবেলের কাছে দিয়ে আসে তার মা। এসময় ছেলেকে বলা হয় তিনি কোন বোতল জুস খাবেন আর তার বউ কোনটা খাবেন। এরপর তারা দুইজনে বোতলের জুস খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন।
পরে মধ্যরাত থেকে শুরু হয় আরিফার শরীরে বিষক্রিয়া। ক্রমেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পর সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায়ই তাকে বাড়িতে নেয়া হয়। পরে যন্ত্রণায় ভুগে মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর মেয়েটির স্বামীকে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com