মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

নামীদামী ব্র্যান্ডের ঔষধ নকলের অপরাধে গ্রেফতার ১০

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

রাজধানীর মিটফোর্ড ও কুমিল্লা থেকে দেশি-বিদেশি নকল ওষুধ তৈরি ও বাজারজাতকারী চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লা জেলার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মো. কবির হোসেন (৪৪), আইনুল ইসলাম (৩২), মো. মোরশেদ আলম শাওন (৩৫), আল আমিন চঞ্চল (৩৫), মো. সাগর (১৯), মো. আবির (২১), মো. রুবেল (২৩), মো. নাজিম উদ্দিন (৪২), মো. তৌহিদ (২৮) ও মো. পারভেজ (৩২)।

চক্রটি দেশীয় নামি-দামি ব্র্যান্ডের বেশি প্রচলিত ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে দিতো। চক্রটির মূলহোতা মো. কবির হোসেন ও মোরশেদ আলম শাওন নকল ওষুধ তৈরি করে নাজিম উদ্দিন, আল আমিন চঞ্চল, মো. তৌহিদ, মো. সাগর, আবির, রুবেল, পারভেজ, আইনুলদের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com