শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সরকারি জমিতে বাড়ি নির্মাণ করায় একজনের তিন মাসের কারাদণ্ড

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৮৭ বার পঠিত

শরণখোলার তাফালবাড়ী বাজারের সরকারি জমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাড়ি মালিক জাফর হাওলাদারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।

শনিবার (২৮ মে) সকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার তাফালবাড়ী বাজারে অভিযান চালায়। এসময় বাজারে সরকারি পেরি ফেরিভূক্ত জমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করা হয় বাড়ি মালিক জাফর হাওলাদারকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এছাড়া আদালতের নির্দেশে অবৈধভাবে নির্মিত বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পরে মোবাইল কোর্ট আটক জাফর হাওলাদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জাফর উপজেলার সোনাতলা গ্রামের কাছেম আলী হাওলাদারের (কাছেম ভদ্দর) পুত্র।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্ত জাফর হাওলাদারকে শনিবার দুপুরে বাগেরহাট জেল হাজতে চালান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com