বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৪ দিনের সফরে পর্তুগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৯৪ বার পঠিত

৪ দিনের সফরে পর্তুগালে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর হচ্ছে পর্তুগালে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লিসবনে ওইদেশের সংসদের ভাইস-প্রেসিডেন্ট আদাও হোসে ফনসেকা সিলভার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার আলম। এসময় বাংলাদেশে দূতাবাস খোলার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আলোচনায় পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের অবদানের কথা বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। পর্তুগিজ বিশ্ববিদ্যালয়ে আরও বাংলাদেশি শিক্ষার্থী যাতে পড়তে পারে সেজন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুদেশের সংসদ সদস্যদের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনেরও প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে ইতিবাচক সাড়া দেন সিলভা। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com