বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২২৯ বার পঠিত

বাংলাদেশের ক্রিকেটের আরও উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় আইসিসি চেয়ারম্যান পুরুষ ও নারী ক্রিকেটে বাংলাদেশের দলের ‘অসাধারণ পারফরম্যান্সের’ ভূয়সী প্রশংসা করেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

গ্রেগ বার্কলে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফরে অনুপ্রাণিত করেছে।

প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৯ রানে পরাজিত করার কথা স্মরণ করে তিনি বলেন, “আইসিসি নারী ক্রিকেটের উন্নয়নেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিবে।

“আমরা বাংলাদেশকে কোচিং, আম্পায়ারিং এবং উইকেট বা পিচের উন্নয়নে সহায়তা করব।”

জবাবে শেখ হাসিনা বলেন, “আইসিসি’র সর্বাত্মক সহযোগিতা পেলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে।”

আইসিসি চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী বলেন, তার পুরো পরিবারই ক্রীড়াপ্রেমী। কারণ তার দাদা, বাবা ও ভাইয়েরা খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

আইসিসি চেয়ারম্যান ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক এক পরিচালক দুই দিনের সফরে রোববার ঢাকায় পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com