মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

গত ২৪ ঘন্টায় সারা‌দে‌শে ক‌রোনায় ৩২ জ‌নের মৃত‌্যু

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৫৬ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন চার হাজার ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন তিন লাখ আট হাজার ৯২৫ জন।শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) এর তথ্যানুযায়ী অধিদফতর জানায়, মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ছয় জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৩০০ জন, যা ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং নারী মারা গেছেন ৯০৬ জন, যা ২১ দশমিক ৫৪ শতাংশ।

বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ১৮ জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে একজন এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ১৬০ জন, আর ছাড়া পেয়েছেন এক হাজার ৪০৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন চার লাখ ৯১ হাজার ৫৬২ জন, আর ছাড়া পেয়েছেন চার লাখ ৩৯ হাজার ৫১৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৪৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com