বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌বি‌য়ের তিন মা‌সের মাথায় লাশ হ‌লেন গৃহবধু

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৫৩ বার পঠিত

বিয়ের মাত্র তিন মাসের মাথায় লাশ হলেন গৃহবধূ ফারজানা আক্তার (১৮)। শনিবার (১৪ মে) রাজধানীর বাড্ডার তিতাস রোড এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী নাগ‌রিক খবর‌কে জানান, তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে। আজকে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাদের। এ জন্য তিনি স্ত্রী ফারজানাকে তৈরি হতে বলে ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে ফারজানা আত্মহত্যা করেছেন এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না বলে জানান।

তিনি আরও জানান, ফারজানা কুমিল্লার মুরাদনগর উপজেলার কৈজুরি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। বর্তমানে দক্ষিণ বাড্ডা তিতাস রোড দারোগা বাড়ির মোড় এলাকার ক-১৬/৩ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নিহতের স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com