শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

ক‌রোনায় বে‌শি মৃত‌্যু ঢাকা ও চট্রগ্রা‌মে ! আজ পর্যন্ত মোট মৃত‌্যু ৪ হাজার ১৭৪ জন

‌ডেস্ক নিউজ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৮৬ বার পঠিত
সারা‌দে‌শে ক‌রোনায় ৪ হাজার ১৭৪ জ‌নের মৃত‌্যু

ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে সারাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ২৭৪ জন (৭৮ দশমিক ৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১ দশমিক ৫৬ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃতদের ৭০ শতাংশের বেশি  ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে মোট মৃত রোগীর সংখ্যা ২ হাজার ১৯ জন (৪৮ দশমিক ৩৭ শতাংশ) এবং চট্টগ্রাম বিভাগে ৯১১ জন (২১ দশমিক ৮৩ শতাংশ)।

অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী বিভাগে ২৭৯ জন (৬ দশমিক ৬৮ শতাংশ), খুলনা বিভাগে ৩৪৭ জন (৮ দশমিক ৩১ শতাংশ), বরিশাল বিভাগে ১৬০ জন (৩ দশমিক ৮৩ শতাংশ), সিলেট বিভাগে ১৮৮ জন (৪ দশমিক ৫০ শতাংশ), রংপুর বিভাগে ১৮১ জন (৪ দশমিক ৩৪ শতাংশ) এবং ময়মনসিংহে ৮৯ জন (২ দশমিক ১৩ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন এবং রংপুর বিভাগের চারজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬ হাজার ৭৯৪ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ জনে।

নতুন করে আরও ৪৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৪ জন ও বাড়িতে তিনজন মারা যায়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ১৭৪ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com