বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ১ পথচারী নিহত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৫৭ বার পঠিত
প্রতিকী ছ‌বি

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জাকেরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার জাকেরগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাশবাড়ী মিস্ত্রিপাড়া মহল্লার নাছিম উদ্দিনের ছেলে সাকিব সানি (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে সানি ও তার এক বন্ধু সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাচ্ছিলেন। জাকেরগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নুরুল ইসলামকে ধাক্কা দেয়। পরে আরোহী দুজনই মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই পথচারী নুরুল ইসলাম ও মোটরসাইকেল চালক সাকিব সানি মারা যান। আহত অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পার্বতীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এস এ গোলাম রাব্বানী সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com