বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

দুদকে ১৪৪ উপ-সহকারী পরিচালক নিয়োগ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তরসূত্র নাগ‌রিক খবর‌কে এ তথ্য নিশ্চিত করেছে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, উপ-সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে আগামী ২২-২৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে।

এর আগে ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। এরপর লিখিত পরীক্ষায় সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে ৯৩ হাজার ২১৬ জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে দুই হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com